গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: 6/3/2026
১. আমরা যেসব তথ্য সংগ্রহ করি
অ্যাগ্রোকেয়ার এর ব্যবহারকারীদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কিছু তথ্য সংগ্রহ করে থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য:
- অ্যাকাউন্টের তথ্য: আপনি যখন গুগলের মাধ্যমে লগইন করেন, তখন আমরা আপনার বেসিক প্রোফাইল তথ্য (ইমেইল আইডি, নাম, প্রোফাইল পিকচার) সংগ্রহ করি।
- চ্যাট হিস্ট্রি: এআই কৃষিবিদের সাথে আপনার কথোপকথনের রেকর্ডগুলো বা ট্রান্সক্রিপ্টগুলো ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্রপ জার্নালে জমা রাখা হয়।
- আপলোড করা মিডিয়া: প্ল্যান্ট স্ক্যানারে আপনার আপলোড করা ছবিগুলো আমাদের ভিশন এআই মডেলগুলো দিয়ে প্রসেস করানো হয়। কিন্তু আপনি সেগুলোকে নিজে থেকে সেভ না করা পর্যন্ত সেগুলো পাবলিক সার্ভারে স্থায়ীভাবে সেভ করা হয় না।
- আর্থিক ডাটা: এক্সপেন্স ট্র্যাকারে সংরক্ষিত ডাটাগুলি অত্যন্ত সুরক্ষিতভাবে আমাদের সার্ভারে রাখা হয় এবং তা সরাসরি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে।
২. তথ্যের ব্যবহার
আমরা যে তথ্য সংগ্রহ করি তা সম্পূর্ণভাবে অ্যাগ্রোকেয়ার প্ল্যাটফর্ম উন্নত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আপনার চ্যাটের রেকর্ড এবং ছবিগুলো সেমান্টিক প্রসেসিং এবং কৃষিসংক্রান্ত বিভিন্ন সমস্যা শনাক্তের জন্য আমাদের এআই মডেলে পাঠানো হয়। যেহেতু এটি একটি বিভাগীয় বিজ্ঞান মেলার প্রজেক্ট, তাই আমরা মার্কেটিং এর উদ্দেশ্যে কোনো ইউজারের ডাটা ব্যবহার করি না আর আমরা তৃতীয় কোনো পক্ষের কাছে ইউজারের ডাটা বিক্রি করি না।
৩. তথ্যের নিরাপত্তা
আমরা প্ল্যাটফর্মের নিরাপত্তা দিতে এবং আমাদের কাছে রাখা তথ্য যাতে অননুমোদিতভাবে কেউ পরিবর্তন করতে, প্রকাশ করতে বা নষ্ট করতে না পারে সেজন্য আমরা কঠোর পরিশ্রম করি। আপনার ব্যক্তিগত তথ্য (যেমন আর্থিক হিসাব) যাতে আপনি ছাড়া অন্য কেউ না দেখতে পারে, তা নিশ্চিত করার জন্য আমরা এন্টারপ্রাইজ-গ্রেডের Row-Level Security (RLS) ব্যবহার করি।
৪. থার্ড-পার্টি ইন্টিগ্রেশন
আমাদের প্ল্যাটফর্মটির মূল ফিচারের জন্য থার্ড-পার্টি API-এর উপর নির্ভর করে। এর মধ্যে এডভান্সড ল্যাঙ্গুয়েজ মডেল এবং প্ল্যান্ট ডাটাবেজ অন্তর্ভুক্ত রয়েছে। যদিও আমরা সরাসরি আপনার পরিচয় প্রকাশ করি না, তারপরও আপনাকে সেরা রেজাল্টটি দেয়ার জন্য আপনার প্রদান করা লেখা বা ছবি এই থার্ড-পার্টি সিস্টেম ব্যবহার করে প্রসেস করা হতে পারে।
৫. যোগাযোগ
উপরিউক্ত গোপনীয়তা নীতিগুলি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, দয়া করে দত্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ডেভেলপমেন্ট টিমের সাথে যোগাযোগ করুন।